ষড়ঋতুর দেশ
- নূরনবী সোহাগ

ছয়টি ঋতুর একটি দেশ
আমার সোনার বাংলাদেশ।
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত
শীত ও বসন্ত
ছয়টি ঋতু মিলেমিশে
থাকে একান্ত।
গ্রীষ্ম আসে প্রখর রোদে
বর্ষা আসে মাদল দিতে
শরৎ আসে কাশফুলে
হেমন্ত আসে ভরা ফসলে
শীত আসে কাঁপন নিয়ে
বসন্ত আসে রূপ ছড়িয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।